১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে বাস চাপায় বাবা-মেয়ে নিহত:মা আহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০১৮, ১৮:৫৩ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:-  বাগেরহাটে  যাত্রীবাহী বাসের চাপায় মটরসাইকেল আরোহী আনিসুজ্জামান ইসমাইল (৪০) ও তার ৬ বছরের মেয়ে রানিসা নিহত হয়েছেন। এসময় তার  স্ত্রী  রোজিনা বেগম (৩৩) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত রোজিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আনিসুজ্জামান ইসমাইল বাগেরহাট শহরের রাহাতের মোড়ে চশমার দোকান ইসমাইল অপটিক্যালের মালিক।

বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম  বলেন, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় পুরুষ আরোহী আনিসুজ্জামান ও তার ৬ বছরের মেয়ে রানিসা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রোজিনাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাহিবাসটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET