, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • বিনিয়োগ পেলে ময়মনসিংহকে বেকারমুক্ত করার চ্যালেঞ্জ হিসেবে নিবেন উদ্যোক্তা মুকিম




বিনিয়োগ পেলে ময়মনসিংহকে বেকারমুক্ত করার চ্যালেঞ্জ হিসেবে নিবেন উদ্যোক্তা মুকিম

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ১৯:৪৮ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শুভ বসাক জয়- সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করছেন কিন্তু বিনোয়েগের অভাবে সমস্ত পরিকল্পনা আজ ভেস্তে যাচ্ছে তরুণ উদ্যোক্তা মুকিমের। নিজ জেলার যুব সমাজকে কর্মমুখী করতে তার বেশ কিছু উদ্যোগ এবং কার্যক্রম অব্যাহত রাখলেও বিনিয়োগের কারণে থমকে যেতে হচ্ছে মুকিমকে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু সংবাদমাধ্যমে তরুণ উদ্যোক্তা মুকিমকে নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। আর এথেকে গোটা ময়মনসিংহে আলোরিত হন মুকিম। ময়মনসিংহের মুক্তাগাছার মুকিমুজ্জামান তালুকদার মুকিম উদ্যোক্ত হিসেবে নতুন হলেও তার ছোট ব্যবসা, কাজের প্রতি আগ্রহ আর রয়েছে অসীম চেষ্টা। তিনি তার স্বপ্নের বাস্তবায়ন করে বদলে দিতে চান সম্পূর্ণ ময়মনসিংহ জেলাকে। সেজন্য তাকে অর্থাভাবে মুখোমুখি হতে হচ্ছে অসীম চ্যালেঞ্জের।

মুকিম জানান. দেশের তরুন প্রজন্মের মধ্যে চাকুরি খোঁজার যে প্রবণতা দেখা যায় তা থেকে নিজেদের মেধা মননকে কাজে লাগিয়ে ময়মনসিংহের তরুন-যুবকদের প্রতিষ্ঠিত উদ্যোক্তা তৈরিতে তার আপ্রাণ চেষ্টা ও একঝাঁক স্বপ্ন রয়েছে। যার বাস্তবায়ন করতে পারলে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ময়মনসিংহে বেকারত্ব হ্রাস পাবে। তার প্ল্যানের কারণে তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবিত প্রকল্পের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।

মুকিমুজ্জামন তালুকদারের সাথে (০১৭২১৫০৪৭৩৭ নাম্বারে)কথা বলে জানা গেছে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে যুবকদের বেকারত্ব নিরসনে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তার প্রস্তাবিত প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হলো- ১) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি ফার্ম প্রতিষ্ঠা করা, ২) এ্যাপস ভিত্তিক অনলাইন ব্যবসা যেমন- মেডিকেল হোম ডেলিভারী ও নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারী, ৩) পরিবেশ বান্ধব ইট তৈরি,৪) অর্গানিক ফুড উৎপাদন, প্রক্রিয়াজাত করণ ও বিপনন ৫) পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন এবং গ্যাস প্রক্রিয়াজাত করন ৬) সমবায় সমিতিরি মাধ্যমে মাইক্রো ক্রেডিট কার্যক্রম পরিচালনা, ৭) পরিবেশ বান্ধব প্লাস্টিক পন্য উৎপাদন ৮) শিশুদের নিরাপদ খাদ্য। তবে তিল তিল করে ড্রিংকিং ওয়াটার ( জার পানি) ও ডেইরি খামার প্রকল্পটি চলমান রেখেছেন।মেধা,শ্রম,বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তি সঠিকভাবে প্রয়োগের চেস্টা থাকলেও শুধুমাত্র উন্নত প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে জনবলের চাহিদা পূরণের জন্য বারবার হোচট খেতে হচ্ছে মুকিমকে। তার পরিকল্পনা সবগুলোই আত্মবিশ্বাসী করে তোলে। নিজের মত মানুষ খুঁজে পাওয়া সহজ, কিন্তু নিজের চেয়ে ব্যতিক্রম মানুষ যারা কিনা ভিন্ন বিষয়ে দক্ষ, তাদের খুঁজে পাওয়া বেশ কঠিন একটি কাজ। আর এই কঠিন কাজটি মুকিমের জন্য সহজ করে দিতে পারেন সফল ব্যক্তিরা, যারা একটা নির্দিষ্ট অঞ্চলকে বদলে দিতে চান, একটি অঞ্চলের প্রতিনিধিত্ব করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET