ফ্যাশন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিজিএমইএ’র পরিচালক বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও সমাজসেবক মিজানুর রহমান নয়ন ও দ্বীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব গনি আহাম্মদের সাথে কক্সবাজারে সৌজন্য সাক্ষাৎ করেছে ফেনী সমিতি কক্সবাজারের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হোটেল সী ওয়াল্ডে ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী করৈয়া হাইস্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান পুর্ববর্তী সময়ে মিজানুর রহমান নয়ন ও গনি আহাম্মদকে ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি মতবিনিময় করেন ফেনী সমিতি কক্সবাজার নেতৃবৃন্দ।

এসময় ফেনী সমিতি কক্সবাজারের প্রধান উপদেষ্টা ইকবাল বাহার, সাংগঠনিক সম্পাদক ঝুমুর কর্মকার, সহ সভাপতি আব্দুল আজিজ হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ মজুমদার, দপ্তর সম্পাদক এরশাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম, কার্যকরী সদস্য ইমাম হোসেন ও শহিদ ইকবাল দিপু এবং স্থায়ী কমিটির সদস্য সাইফুল ইসলাম ও লুৎফর কবির প্রমুখ।









