২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • মুলাদীর জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার ঝুমুর ৬ বছরে একদিনও ক্লাস করেননি




মুলাদীর জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার ঝুমুর ৬ বছরে একদিনও ক্লাস করেননি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ২২:৫১ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুলাদীর জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার ঝুমুর ৬ বছরে একদিনও ক্লাস করেননি-জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন-জেলা শিক্ষা অফিসার, মোঃ আনোয়ার হোসেন বরিশাল জেলা মুলাদী থানার জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: কামরুন্নাহার ঝুমুর দীর্ঘ ৬ বছর স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে সোমবার (৯ ডিসেম্বর ২০১৯) সরেজমিনে গেলে, স্কুলের কর্মরত শিক্ষক/শিক্ষিকা কথা বলতে রাজি হননি।ওই প্রতিষ্ঠানের অধ্যায়ণরত শিক্ষার্থীরা দাবি করে বলেছেন, কামরুন্নাহার ঝুমুর নামে কোনো ম্যাডাম (শিক্ষিকা) আমাদের স্কুলে নেই। মজিবুর রহমান সামাজিক বিজ্ঞানের ও গনিত বিভাগের শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. তারিকুল ইসলাম পলাশ সাহেবের ভাই”র বউ কামরুন্নাহার ঝুমুর।এব্যাপারে বরিশাল গিয়ে দেখা করে,তার সাথে কথা বলতে পারেন। মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, আমরা সকল শিক্ষক ম্যানেজিং কমিটির নির্দেশনা অনুযায়ী চলি। ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড মোঃ তরিকুল ইসলামের বাউ”র কামরুন্নাহার ঝুমুর বর্ষার মৌসুমে স্কুলে অনুপস্থিত থাকলেও শীতের মৌসুমে প্রতিদিন নিয়মিত ক্লাস করান। এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড মোঃ তরিকুল ইসলাম পলাশ সাংবাদিকদের বলেন, আমার শ্যালক কাষ্টম অফিসার ও যুগ্ম সচিব। আমি একজন আইনজীবী সমিতির সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে, আমার ভাই”র বউকে বরখাস্ত করা হবে। সাংবাদিকরা রেশনের চাল দেয়, সেখানে গিয়ে ডিষ্টাব করে বেড়ায়। তাদের খেয়ে, ধেয়ে কি? কাম নাই! এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মুলাদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারকে জরুরি ভিত্তিতে সরেজমিনে গিয়ে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে। সকল প্রমাণাদি সহ অডিও রেকর্ডিং/ ভিডিও চিত্র ধারণ সংরক্ষিত আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET