৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মৌলবীবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০১৮, ১৭:৩৩ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৈয়দ মুন্তাছির রিমন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:- মৌলভীবাজারে মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে এক সড়ক দূর্ঘটনার খবর পাওয়া গেছে।১৮ ফেব্রুয়ারী রোজ রবিবার ইট ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখো-মুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান কালাপুরে সকিনা সি,এন,জি গ্যাস পাম্পের সামনে বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।এসময় ঘটনাস্থলে ট্রাক চালক (বাদশা মিয়া) নিহত হয়। তার বাড়ী ভৈরববাজার এলাকায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন দুর্ঘটনার পর আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেভ দ্যা রোড’র কর্মকর্তা জানান এ রোডে বেপরোয়া গাড়ী চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের মধ্যে অবস্থান করে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET