১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে রিভলবার-সহ গ্রেফতার সুজন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ২২:০৫ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে রিভলবার-সহ মোঃ সুজন হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি অবৈধ রিভলবার জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ সুজন হোসেন (৩৯), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ রিভলবার আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১টি অবৈধ মরিচাধরা রিভলবার-সহ সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে চন্দ্রিমা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় আরও ৫টি মামলা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET