, , ,

শিরোনামঃ-




সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২৫, ২২:৩৩ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় অটো ও নসিমনের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্র সিয়াম (১২) নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও সলঙ্গা থানার নাইমুড়ি-চকপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।ঘটনাটি ঘটেছে,আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি ‘স্বপ্ন বিলাস’ কফি হাউস এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়,আম কেনার জন্য দাদার সাথে অটো গাড়িতে করে সলঙ্গা বাজারে যাচ্ছিল।এমন সময় উল্লেখিত স্থানে একটি নছিমন ধাক্কা দিলে গুরুতর অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET