ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ এর উপ-দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার দীর্ঘদিন শারীরিক অসুস্থতা জনিত কারনে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৫ মার্চ) বুলু মজুমদারের শারীরিক খোঁজ খবর নিতে পুর্ব ছাগলনাইয়া তার বাড়ীতে যান ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী।







