আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবার জন্য ডেঙ্গু হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের টিএইচও’র অফিস কক্ষে (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন ডেঙ্গু হেল্প ডেক্সের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সৈকত জয়ধর, ডাঃ ইমাম হোসেন,ষ্টোরকিপার মোঃ শাহআলম, পরিসংখ্যান বিদ মোঃ শহিদুল ইসলাম, এক্সরে টেকনিশিয়ান পরিমল প্রমুখ।হাসপাতালের ডেঙ্গু হেল্প ডেক্সের মোবাইল নম্বরে ০১৭৩০৩২৪৪০৮ যে কোন স্বাস্থ্য সেবার জন্য তথ্য নেয়া যাবে।
Please follow and like us:









