মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খেলোয়াড়দের উদ্দেশ্যে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম। প্রধান অতিথি খেলোয়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আবশ্যক। অনুষ্ঠানের সভাপতি বলেন, উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে। আলোচনা শেষে সভাপতি সহ অতিথিবৃন্দ সর্বপ্রকার খেলায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থা, খেলোয়াড় সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।









