১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আটোয়ারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্দ্ধ-১৭) ফুটবল টুর্ণামেন্ট শুরু




আটোয়ারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্দ্ধ-১৭) ফুটবল টুর্ণামেন্ট শুরু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০১৯, ২১:০২ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে যুব ও ক্রীড়া মন্ত্রণা লয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্দ্ধ-১৭)’প্রতিযোগিতার উদ্বো ধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা সহ পৃথক পৃথক ইউপি দলের পতাকা উত্তোলনের পর ফেস্টুন সহ বেলুন উড্ডয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেনঅনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উদ্বোধনী দিনে তোড়িয়া ইউনিয়ন দল ২-০ গোলে ধামোর ইউ নিয়ন দলকে পরাজিত করেছে। উপজেলার ৬ ইউনিয়ন থেকে ৬ টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে বলে সুত্র জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্রীড়ার উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। তৃণমুল থেকে খেলোয়াড় তৈরী করতে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ জেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ কামরুজ্জা মান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী সহ ফুটবল খেলা প্রিয় অজস্র দর্শক উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET