, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আটোয়ারীতে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




আটোয়ারীতে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২০, ১৯:৫৬ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার ( ১৩ ডিসেম্বর)বিকেলে আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্রীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহল। বক্তারা মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখে প্রশংসা করে বলেন, আজকের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলায় একটু মনোযোগি হলে একদিন জাতীয় পর্যায় হতে আন্তর্জাতিক পর্যায়ে পৌছাতে পারবে আশা করা যায়। আলোচনা শেষে প্রতিযোগিতায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ও আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলকে রানার্স আপ ঘোষনা করে পুরস্কার হিসেবে দু’দলকে ট্রফি প্রদান করা হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় সহ অন্যান্য খেলোয়াড়দের শুভেচ্ছা পুরস্কার , খেলা পরিচালনাকারীদের শুভেচ্ছা স্মারক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET