সাফায়েত উল্লাহ মিয়াজী।। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর সদস্য পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (২২ জানুয়ারি সকালে সমিতির কার্যালয়ে নতুন সদস্যপদ প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। কুভিকসাস কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতকার গ্রহণ করেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন, কুভিকসাস উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ চাঁদ মিয়া। কুভিকসাস সভাপতি আশিক ইরান ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল। আরও উপস্থিত ছিলেন কুভিকসাস সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, কার্যনির্বাহী সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী ও সদস্য পুতুল আক্তার রলিসহ অন্যান্য সদস্যবৃন্দ। শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাংবাদিকতা পেশায় কাজ করেছেন। তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের যুগে গণমাধ্যম ও সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জনের বিকল্প নেই। কুভিকসাস উপদেষ্টা মোহাম্মদ চাঁদ মিঞা বলেন, ইতিবাচক গঠনমূলক সাংবাদিকতা সমৃদ্ধময় বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে। সাংবাদিকতায় মেধাবীদের সুযোগ করে দিতেই এ আয়োজন। নতুনরা সংগঠনের সাথে যুক্ত হয়ে সাংবাদিকতা সম্পর্কে আরও জানার ও শিখার সুযোগ পাবে। উল্লেখ্য ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনের সদস্যরা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সাথে কর্মরত রয়েছেন।









