, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত -১

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০১৯, ১৪:১৭ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায়  জিয়া (৪১) ও হাসান (১৮) নামের দুইজন নিহত  এবং  অপরজন গুরুতর আহত অবস্থায় হাসতাপালে ভর্তি হওয়ার সংবাদ পাওয়া গেছে।

গত ২১ অক্টোবর সোমবার  রাত ১১ টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায় মোটরসাইকেল যোগে তিন আরোহী যাবার পথে উল্লেখিত স্থান থেকে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরের মধ্যে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অপরজন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

নিহত জিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শামসুদ্দীন এর পুত্র। অপর নিহত হাসান কুমারখালী মাছ গ্রামের কেয়ামত সরদারের ছেলে।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শফি কুমারখালীর খোর্দবন গ্রামের মৃত এসকেন সর্দারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন  খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET