, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের প্রথম খেলায় মধুচক্র ক্লাবের বিজয়




কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের প্রথম খেলায় মধুচক্র ক্লাবের বিজয়

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০১৯, ২১:৪৬ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাইন্ডের ১ম খেলায় কেশবপুর মধুচক্র ক্লাব ২-০ গোলে মজিদপুর মধুস্মৃতি সংঘকে পরাজিত করে জয়লাভ করে। খেলাচলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের চীফ কোচ ও নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক নূরুল আরিফিন, যশোর জেলা ফুটবল দলের প্রাক্তন খেলোয়ার মাহফুজুর রহমান নিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুভাংকর বিশ্বাস, সহকারী বিআডিপি অফিসার হংসপতি বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, সহকারী শিক্ষা অফিসার সাঈদুল ইসলাম প্রমুখ। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও মহির উদ্দীন মাহী। খেলায় বিজয়ী দলের ১১নং খেলোয়ার শাহীনের হাতে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET