, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • গুজব সৃষ্টিকারী যদি আমার দলেরও হয় তাকে আইনের আওতায় আনা হবে: সোহেল চৌধুরী




গুজব সৃষ্টিকারী যদি আমার দলেরও হয় তাকে আইনের আওতায় আনা হবে: সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০১৯, ২২:২০ | 1145 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্য বলেন, সম্প্রতি কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ভাবে গুজব চড়াচ্ছে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগছে যা সম্পুর্ণ মিথ্যা একটি গুজব। একটি মহল সরকারের উন্নয়ন কাজে বাধা দিতে এমন গুজবের সৃষ্টি করছে। সোহেল চৌধুরী বলেন, এমন গুজব সৃষ্টিকারী যদি আমার দলের কোনো নেতাকর্মীও হয় তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, কোনো বিষয়ে আইন নিজের হাতে তুলে নিবেননা। কোনো বিষয়ে কাউকে সন্দেহ হলে পুলিশ প্রশাসনকে জানাবেন। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে তিনি বলেন, আমাদের সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসোন’র সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল, প্রধান শিক্ষক মোঃ সহিদ উল্যাহ, কামরুন্নাহার রুমা প্রমুখ।

খেলায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পাঠাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে উত্তর মন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET