, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে কথিত ৫ চাঁদাবাজ সাংবাদিক আটক

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২৩, ২১:০৭ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলার বাঁকাই বাজার ঘোষের হাটে চাঁদাবাজি করতে গিয়ে কথিত পাঁচ সাংবাদিককে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

পাঁচ চাঁদাবাজ ওই বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে গতকাল বৃহস্পতিবার (২৩শে মার্চ) রাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুঁয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়াতারা করে।  বিষয়টি ভুঁয়া বুঝতে পেরে ব্যবসায়ী ও এলাকাবাসি থানায় খবর দেয়।

ঘটনার স্থান থেকে গৌরনদী মডেল থানা পুলিশ কথিত সাংবাদিক আল-মামুন (৪২) স্টাফ রিপোর্টার- প্রতিদিনের সংবাদ, আব্বাস হাওলাদার (৪৪) জেলা প্রতিনিধি- দৈনিক গণকন্ঠ, লিখন মুন্সি (২৬) জেলা প্রতিনিধি- দৈনিক আমার বার্তা, নাসির উদ্দিন (৪০) স্টাফ রিপোর্টার- দৈনিক আলোকিত প্রতিদিন ও এমদাদুল হক (৪২)  জেলা প্রতিনিধি- দৈনিক খবরের আলো পত্রিকা নামের ৫ কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

আটক কৃতি কথিত সাংবাদিকরা সকলে মাদারীপুর জেলার বাসিন্দা।

শুক্রবার (২৪শে মার্চ) গৌরনদী থানার (এসআই) সেকেন্ড অফিসার মো. শহীদুল ইসলাম প্রতারক চক্র আটকের বিষয়টি জানান, বাকাই বাজারের ঘোষের হাট থেকে পাঁচ কথিত সাংবাদিক নামধারী চাঁদাবাজদেরকে বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এবিষয়ে থানায় মামলার প্রকৃয়াধীন সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET