, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • ছাগলনাইয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 




ছাগলনাইয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৪ ২০১৮, ২০:৩১ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ

পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে-রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৪ জুন) বিকেলে ছাগলনাইয়া বধূয়া কমিউনিটি সেন্টারে শুরু হওয়া আলোচনাসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি ও পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ফেনী-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা গোলাম কিবরিয়া। ছাগলনাইয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা অর্থ সম্পাদক মাওঃ আবদুল মতিনসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজনৈতিক অঙ্গনে জোট-মহাজোটের বাহিরে তৃতীয় শক্তি হিসেবে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET