ছাগলনাইয়ায় মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ই এপ্রিল) সকালে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাস্টের সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁইয়া, মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাস্টে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ রিপন, পৌর জাসদের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তৈল,ডাল, আলু ও পেঁয়াজ। পবিত্র মাহে রমজানে এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাস্টের সভাপতি ছলিম উল্যাহ ভূঁইয়া।







