১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়া পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথের মৃত্যুতে আলাউদ্দিন নাসিমের শোক প্রকাশ




ছাগলনাইয়া পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথের মৃত্যুতে আলাউদ্দিন নাসিমের শোক প্রকাশ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০১৮, ১৮:৪৪ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ৮ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেঃ (অবঃ) নেপাল চন্দ্র নাথ মৃত্যু বরণ করেন। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক এ প্রধান শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। লাখো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, মিষ্ট ভাষী এবং গুণী ব্যক্তিত্ব বাবু নেপাল চন্দ্র নাথের মৃত্যুতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন,

“ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক  বাবু নেপাল চন্দ্র নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। উনি সারা ফেনীতে সর্বজন শ্রদ্ধেয় ও খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন”।

উল্লেখ্য, বাবু নেপাল চন্দ্র নাথ ১৯৫১ সালের ২ রা জানুয়ারী ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের পরিতোষ ডাক্তার বাড়ীর গৌরাঙ্গ সুন্দর নাথ ও চারু বালা নাথের ঘরে জন্ম গ্রহণ করেন। নেপাল বাবু

গৌরাঙ্গ সুন্দর নাথ ও চারু বালা নাথের ৫ ছেলের মাঝে বড় ছেলে। তিনি লেমুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ফেনী পলি টেক. থেকে আইএড পাস করার পর  কুমিল্লা বিএড কলেজ থেকে বিএড সম্পন্ন করেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET