নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম ভুইয়া আলেয়া বেগম মন্জু, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
Please follow and like us:









