, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত স্বামী আহত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৪, ২৩:৩৯ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বাগেরহাটের মংলা উপজেলার মাধবী আবাসিক এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান ও তার স্ত্রী খুলনা থেকে মোটরসাইকেল যোগে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা নামক স্থানে পৌঁছুলে একই দিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় স্ত্রী সুমাইয়া আক্তার রিমি (২৫) ঘটনাস্থলে নিহত হন এবং স্বামী মাহফুজুর রহমান মারাত্মক আহত হন। দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET