, , ,

শিরোনামঃ-




ধুনটে সরুগ্রাম ইজতেমা ময়দান পরিদর্শন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০১৯, ১৮:৫৮ | 1255 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন তাবলীগী ইজতেমাকে সামনে রেখে ময়দান পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। শনিবার তাবলীগ জামাতের সাথীদের নিয়ে আসন্ন ইজতেমার কর্ম পরিকল্পনা সভা (জোর) অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলেই ধুনট উপজেলা প্রশাসন ইজতেমা ময়দান পরিদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ব বিদ্যালয় কলেজের প্রভাষক মতিয়ার রহমান সাজু, সরুগ্রাম ইজতেমার ইন্তেজামিয়া কমিটির সদস্যগনসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বার এ ইজতেমা অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সুত্রে জানা যায়। ( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET