২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ছাত্রদল ও যুবদলের ৫নেতা গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০১৮, ১৭:৫৬ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট প্রতিনিধি-
নাঙ্গলকোট থানা পুলিশ গত রোববার রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল
ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি খলিলুর রহমান সোহাগকে (২৪) তার
নাঙ্গলকোট পৌর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান মডার্ণ পোল্টি কমপ্লেক্স থেকে
গ্রেফতার করেছে। একই দিন রাতে ছাত্রদল নেতা ওমর ফারুককে (২৮)
নাঙ্গলকোট পৌর বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান ওমর ফারুক টেলিকম থেকে
গ্রেফতার করেছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
আইয়ুব বলেন-খলিলুর রহমান সোহাগের বিরুদ্ধে পূর্বের ৪টি মামলা এবং
সম্প্রতি পেড়িয়া ইউনিয়ন অফিসে হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, ওমর ফারুককেও পেড়িয়া ইউনিয়ন অফিসে হামলা মামলায় গ্রেফতার
করা হয়েছে।
এদিকে, নাঙ্গলকোট থানা পুলিশ পেড়িয়া ইউনিয়ন অফিসে হামলা
মামলায় গত ৩১জানুয়ারী বুধবার রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল
ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাফায়েত উল্লা মিয়াজী সোহেল (১৯),
পেড়িয়া ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম পিন্টু (৩৫) ও রহমত উল্লাহকে
(৩৬) তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET