আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পক্ষীয়া নামক স্থানে গাছের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে বলে জানা গেছে।
১৮ সেপ্টেম্বর বুধবার দুই বন্ধু গলাচিপা থেকে একটা ছাগল ক্রয় করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে পক্ষীয়া নামক স্থানে আনুমানিক ভোর-রাতে গাছের সাথে দ্রুত গতিতে সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন জানান, তারা গলাচিপা থেকে ফেরার পথে পক্ষীয়া নামক স্থানে গাছের সাথে দ্রুতগতিতে সংঘর্ষ হয়। তাদের সাথে ছিল বড় একটি ছাগল সম্ভবত দ্রুত গতির সময় ছাগলটি ছিটকি মেরে ছিল সেজন্য মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ না করতে পেরে গাছের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়।
পটুয়াখালী সদর থানার টহল পুলিশ ভোর রাতে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছিয়াছে তাদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ২ মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী আউলিয়াপুর মোঃ আবুল প্যাদার ছেলে নিহত কাশেম প্যাদা (২২) অন্যজন পটুয়াখালী গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে মোঃ নাঈম ইসলাম (২১)
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,১৮ সেপ্টেম্বর বুধবার ভোর-রাতে টহল পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে জানায়,
নিহত দুজনকে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:









