, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে- মোহাম্মদ নাসিম




পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে- মোহাম্মদ নাসিম

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ২০:৫৯ | 1184 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে সোমবার (২৫ নভেম্বর)  বিকালে উপজেলা পরিষদ মাঠ প্রঙ্গনে শহীদ এম মনসুর আলী ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ নাসিম (এমপি)। মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম নেতা এবং স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভার সাবেক প্রধান মন্ত্রী শহীদ এম মনসুর আলীর স্মরনে  শহীদ এম মনসুর আলী ফুটবল টুর্নামেন্ট।
প্রধান অতিথি বক্তব্যে বলেন লেখা পড়ার পাশা পাশি খেলা ধুলার চর্চা করতে হবে। তিনি কাজিপুরকে সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং যুবসমাজ কে মাদক ছেড়ে সমাজের ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা পরিষদের সদস্য রেফাস উদ্দীন মাষ্টার, পৌরমেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, থানা অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান, ক্রীড়া সংস্থা সম্পাদক আসাদুল ইসলাম বাবলুসহ প্রমুখ।
চুড়ান্ত খেলায় উপজেলা ইসলাম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বরইতলী স্বরশতি ক্লাব চ্যাম্পিয়ান হয়। উভয় দলকে প্রধান অতিথি নগদ অর্থ ও রঙ্গিন এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET