, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • ফেনীতে চরমোনাই মাহফিলের নমুনায় মাহফিল সফলের লক্ষ্যে মিডিয়া উপ-কমিটির মতবিনিময় সভা




ফেনীতে চরমোনাই মাহফিলের নমুনায় মাহফিল সফলের লক্ষ্যে মিডিয়া উপ-কমিটির মতবিনিময় সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৬:৩৪ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীর মহিপাল সরকারি কলেজ মাঠে তিনদিন ব্যাপী মাহফিল সফলের লক্ষ্যে  মিডিয়া বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভা বুধবার রাত আটটায় ফেনীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
মাহফিল বাস্তবায়নের মিডিয়া উপ-কমিটির আহবায়ক আব্দুর রহমান গিলমানের সভাপতিত্ব ও সদস্য সচিব আতাউল কবির ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সহ-সভাপতি  ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রিন্সিপাল নুরুল করিম।
বিশেষ অতিথি ছিলেন, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলা আন্দোলনের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন,ছাত্র ও যুব বিষয়য়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূইয়াঁ, প্রচার সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ।
এসময় শুভেচ্ছা জানিয়ে রাখেন, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সাধারণ সম্পাদক এইচএম এনামুল হক,দৈনিক বাংলাদেশ সমাচার সহসম্পাদক( স্বাস্থ্য বিভাগ)    ডাঃ মাহতাব হোসাইন মাজেদ
মতবিনিময় সভায় সংগঠনের অনলাইন এ্যাকটিভিট জেলা উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫,৬ ও ৭ই ডিসেম্বর ফেনীর মহিপাল সরকারি কলেজ মাঠে তিনদিন ব্যাপী মাহফিলে এ
লক্ষাধিক মুসল্লীর সমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET