, , ,

শিরোনামঃ-




বরিশালে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ১৫:১৬ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হয়েছে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ। আজ সোমবার ( ২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরিশালসহ দেশের ৪টি ভেন্যুতে একযোগে এই ক্রিকেট লীগের উদ্বোধন হয়।

বরিশাল স্টেডিয়ামে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দার। এ সময় জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ৪ দিনের ম্যাচে ঢাকা মেট্রোপলিটন ও বরিশাল বিভাগীয় দল পরস্পরের মুখোমুখি হয়। টস জিতে বরিশাল দল ব্যাটিং শুরু করে।
মধ্যাহ্ন ভোজে যাওয়ার আগ পর্যন্ত বরিশাল বিভাগীয় দল ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। ৩৫ রানে অপরাজিত আছেন বরিশাল দলের মো. আশরাফুল। প্রতিপক্ষ ঢাকা মেট্রোর আবু হায়দার রনি ২টি এবং আরাফাত সানি ১টি উইকেট শিকার করেন।

এদিকে ম্যাচ শুরুর আগের দিন গত রবিবার রাতে ঢাকা মেট্রোর খেলোয়াড় সাদমান ইসলামের করোনা শনাক্ত হলে তাকে হোটেল কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আলমগীর হোসেন খান আলো। ঢাকা মেট্রোর একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেও এতে ম্যাচে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পর অন্যান্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ভালো আছে। তাদের মনোবল চাঙ্গা থাকলে সার্বিকভাবে তেমন প্রভাব পড়বে না। খেলোয়াড়দের সর্বোচ্চ সুরক্ষা দেয়ার কথা বলেন জেলা প্রশাসক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET