, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বিরামপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত




বিরামপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২৪, ০০:৫১ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে পৌর এলাকার ইসলামপাড়ায় অবস্থিত ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং টুর্নামেন্টের স্পন্সর ‘শাইখ স্পোর্টস’ এর সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় ‘শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি টিমের মালিকগণ খেলোয়াড় বাছাই করে তাদের টিম গঠন করেছেন। খেলায় অংশগ্রহণকারী ১২টি ক্রিকেট টিমগুলো হলো- শাইখ স্পোর্টস, এন ব্রাদার্স, এম আর ট্রেডার্স, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ, আফিয়া ক‍্যাডেট কোচিং, হিরোজ অফ এইচএসকে, আয়াশ অরিয়র্স, তাসলিমা ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার, ভিক্টর টাইগার্স, থ্রি স্টার, তানিম স‍্যানেটারী সুপার কিং এবং পল্লবী লিজেন্ড।
এসময় ভিক্টর স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক এস.এম কাদিরুজ্জামান প্রিন্স, কোষাধ‍্যক্ষ শাহিন কাদির, খেলার স্পন্সর শাইখ স্পোর্টস এর সত্ত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন সহ ১২টি টিমের টিম মালিকগণ, টিম ম‍্যানেজমেন্টের সদস্যবৃন্দ, টুর্নামেন্টের খেলোয়াড়রা সহ ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET