, , ,

শিরোনামঃ-




ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ২০:২০ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি- ময়মনসিংহে একটি যাত্রীবাহী লেগুনা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত রবি রায় সদর উপজেলার কাটাখালী গ্রামের বসন্ত দীন রায়ের ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলাসেন নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল এবং ফুলবাড়ীয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা ক্রস করার সময় সাইড দিতে গিয়ে লেগুনাটি খাদে পড়ে যায়। এতে লেগুনার যাত্রী রবি রায় (২৬) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো তিন জন।পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET