, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুকসুদপুরের ননীক্ষিরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন




মুকসুদপুরের ননীক্ষিরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০১৮, ২০:৩১ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে ননীক্ষির ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ননীক্ষির বঙ্গবন্ধু পরিষদ কার্যালয় গোয়ালগ্রামে ননীক্ষির ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুন্সি নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন লিপন , মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাহমিনা নুর, ননীক্ষির ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ হারুন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ। এসময় ননীক্ষির ইউনিয়ন কমিটির আহবায়ক করা হয় এনায়েত হোসেন লিপন কে এবং ননীক্ষির ১নং কেন্দ্রে তাহমিনা নুর,২ নং কেন্দ্রে আমিনুল আহসান, গোয়ালগ্রাম কেন্দ্রে রঞ্জিত বাড়ৈ,বনগ্রাম কেন্দ্রে শেখ মো. হারুন। এসময় উপস্থিত ছিলেন, ননীক্ষির ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী শাওন, বঙ্গরত্ন কলেজের ছাত্রলীগ সভাপতি রাসেল শেখ, প্রভাষক বিধান পান্ডে, কাজী মিলন, অশোক মন্ডলসহ আরো অনেকে। বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে ননীক্ষির ইউনিয়ন বাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET