, , ,

শিরোনামঃ-




শার্শাশ পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২১, ১৯:১২ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে।আহত শিশুদের মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০) ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দঃ পাড়ার একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে।
আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ফেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত শায়ন্তি জানান, তারা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। হঠাৎ একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ  খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET