১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • সাংবাদিক জিয়া হায়দার স্বপন’র মৃত্যুতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল




সাংবাদিক জিয়া হায়দার স্বপন’র মৃত্যুতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৩ ২০১৯, ১৩:৫৬ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য ও ছাগলনাইয়া থেকে প্রকাশিত মাসিক হায়দার পত্রিকার সম্পাদক জিয়া হায়দার স্বপন’র মৃত্যু উপলক্ষে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আয়োজনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলেরর আয়োজন করা হয়। গত ১০ আগস্ট রাতে পবিত্র হজ্জব্রত পালন অবস্থায় মোজদালিফা যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন (উন্নালিল্লা….রাজিউন)। ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটের সময় পবিত্র মক্কা শরিফে জানাজা শেষে মক্কার অদূরে সূরাইয়া নামক (পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থানে) কবরস্থানে তার দাফনকাজ সম্পূর্ণ করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ শোকসভা ও মিলাদ মাহফিল ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় সহকর্মী সাংবাদিক জিয়া হায়দার স্বপনের প্রতি স্মৃতিচারণ করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান ও মোঃ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক কপিল উদ্দিন মজুমদার, ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল, সদস্য মাসুম বিল্লাহ ভুইয়া, যতিন্দ্র সুত্রধর প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET