, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জের দোয়ারায় ১২ টি ভারতীয় গরু আটক

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৫, ১৮:২৯ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দোয়ারাবাজারে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

২৬ আগস্ট মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনীতে বাঁশতলা বিওপি এসব গরু আটক করে। আটককৃত গরুর সর্বমোট  বাজার মূল্য এগারো লক্ষ বিশ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET