, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ডুমুরিয়ার ২টি ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।




ডুমুরিয়ার ২টি ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২৪, ২০:৪২ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাবতলা ফুটবল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আহম্মদ আলী ফকির। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চু ও গফ্ফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন,মোল্যা মাহাবুর রহমান, শাহিনুর রহমান শাহিন,অরুণ কুমার গোলদার, হেমায়েত রশিদ খান,মিজানুর রহমান লিটন, আসাদুজ্জামান মিন্টু, এফ‌এম রফিকুল ইসলাম, শেখ আঃ রশিদ,হাদিউল ইসলাম, ফরিদুল ইসলাম,শাহাজান জমাদ্দার, হাফিজুর বাগাতি, আনছার আলী মোল্যা,ম‌ঈন বাগাতি,স্বপন মিস্ত্রী, আঃ লতিফ সরদার, মাওলানা জাকারিয়া হোসেন, জগদ্বন্ধু চক্রবর্তী প্রমুখ। সম্মেলন শেষে আহম্মদ আলী ফকির কে সভাপতি, আঃ গফ্ফার শেখ সাধারণ সম্পাদক ও আনছার আলী মোল্যা কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। অপরদিকে রুদাঘরা ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আমিরুল ইসলামের সভাপতিত্বে রুদাঘরা হাইস্কুল মাঠে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET