, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত




রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২৫, ২১:১০ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা রামপালের বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই মারা যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি  জব্দ করা চেষ্টা করা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET