অর্পণ মাহমুদ,কুষ্টিয়া থেকে।। কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মনিরুল ইসলাম (৩৩) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।
বুধবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাইক্রোবাসের মধ্যে থাকা ১০জন পুলিশ সদস্যের মধ্যে ৭ জন গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিহত মাইক্রোবাস চালক খুলনা জেলার রুপসা ইউনিয়নের তিলক গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে।
ভর্তিকৃত আহত এসআই শহীদুল ইসলাম, এসআই বশির, এসআই হাসান, নায়েক কৌশিক, পুলিশ সদস্য জিয়া, আলামীন, জাহাঙ্গীর।
দিনাজপুর পুলিশ লাইন থেকে খুলনা পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলো।
স্থানীয়রা জানান, ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।









