২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২০:২০ | 981 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ- বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের ক্যাথলিক মিশনের সম্মুখে শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সদস্য রেজাউল ইসলাম তামিম (২১) নিহত হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। নিহত তামিমের বাড়ি উপজেলা সদরে চরগাধাতলী গ্রামে। সে ওই গ্রামের মাসুদুর রহমানের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেখ আতিয়ার রহমান জানান, দুপুর ১টার দিকে আশোকাঠী থেকে মটর সাইকেল যোগে তামিম গৌরনদী বাসষ্ট্যান্ডের দিকে আসার পথে দুপুর সোয়া ১টার দিকে বাসষ্টান্ডের সন্নিকটে ক্যাথলিক মিশনের সম্মুখে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহন সাইড নেয়ার সময় চাপা দেয়। গুরুতর অবস্থায় রেজাউল ইসলামকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে বাটাজোরে আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET