, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ডুমুরিয়ার ৩টি ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। 




ডুমুরিয়ার ৩টি ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৪, ২০:১১ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় বিএনপির মাগুরখালী, সাহস ও ভান্ডারপাড়া ৩টি ইউনিয়নে দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাগুরখালী কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয়ের হলরুমের  অরুন কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অরুন কুমার গোলদার, সাধারন সম্পাদক আব্দুস ছালাম সহ ৭১ সদস‍্য বিশিষ্ঠ কমিটি গঠনকরা হয়।
সকল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান বক্তার বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন, সাহস ইউপি চেয়ারম্যান ও উপজেলা  বিএনপির যুগ্ন আহবায়ক মোল্ল‍্যা মাহাবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শাহজাহান জমাদ্দার, আব্দুস সালাম, মোস্তাইন শেখ, সরদার মোজাফ্ফর হোসেন, আব্দুর রাজ্জাক মোড়ল, আমিনুর রহমান মোড়ল, মকবুল হোসেন, আছাবুর মোল্যা, বায়েজিদ শেখ, জাদিদ শেখ প্রমুখ। সাহস ইউনিয়ন সম্মেলন শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ জামিনুর রহমান সহ ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সন্ধ‍্যায় ভান্ডারপাড়া ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন উলা বাজারে অনুষ্ঠিত হয়। মোল্যা ইকরামুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, অংশুপতি বৈরাগী, মহিউদ্দিন কবিরাজ, শ্যামল গোলদার, আকরাম খান, চারু বিশ্বাস, সুধাময় মন্ডল, তুষার মিস্ত্রী, কল্যান বিশ্বাস, সাত্তার সরদার, নান্টু কবিরাজ, সুকেশ ঢালী। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল হোসেন, সাধারন সম্পাদক অংশপতি বৈরাগী সহ ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET