মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি-
গত (২৭ আগস্ট) মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে দুটি মটর সাইকেলে ৬জন আরোহী ফুলবাড়ী থেকে দিনাজপুর যাওয়ার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের সাথে মূখোমূখী সংঘর্ষে ৪জন নিহত ও ২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন চিরিরবন্দর দৌলতপুর ইউনিয়ানের আমবাড়ী গ্রামের আবেদুল শাহ্ এর পুত্র ফরহাদ(৩৫),চিরিরবন্দর উপজেলার আমবাড়ী গ্রামের মোঃ রুকু এর পুত্র অন্তর(৩২), দিনাজপুর সদর পশ্চিম রামনগর জামায়পাড়া গ্রামের মনসুর আলীর পুত্র আশিক(২৮) ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় চিরিরবন্দর উপজেলার দৌলতপুর ইউনিয়নের নুরুল শাহ্ এর পুত্র রাজু(২৫) উন্নত চিকিৎসা নিতে দিনাজপুর যাওয়ার পথে মারা যান।
পার্বতীপুর আমবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ এশরাকুল ইসলাম জানান,মটর সাইকেল ও ট্রাকের মূখোমূখী সংঘর্ষে ঘটনা স্থলে ৩জন ও চিকিৎসা নিতে যাওয়ার পথে ১জন মারা যায় এবং ২জন আহত হয়। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।









