, , ,

শিরোনামঃ-




বগুড়া ধুনটে ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ১৬:৫১ | 1107 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ট্রলি থেকে পড়ে রিয়াজুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কান্তনগর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কান্তনগর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে মাইদুল ইসলাম (২২) ঘটনার দিন সকালে তার নিজ জমিতে ট্রলি দিয়ে জৈব সার দিচ্ছিলো। এ সময় একই এলাকার সাইদুল ইসলামের শিশু ছেলে রিয়াজুল ইসলাম (৭) কৌতুহল বসত ট্রলির উপড়ে ওঠে। অসাবধানতা বসত উপর থেকে পড়ে যায় শিশু রিয়াজুল। পড়ে গিয়ে ট্রলির সাথে জোড়ে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে রিয়াজুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন। ঘটনাস্থল থেকে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET