, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০১ ২০১৮, ১৭:৫৭ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় এ র্দুঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহীন (২৬)। তিনি মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার হযরত আলীর ছেলে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রাতে বাঘার আড়ানী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল একটি লোকাল ট্রেন। সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহীন। ট্রেনের চাকা তার বুকের মাঝখান দিয়ে চলে গেছে। ওসি জানান, ধারণা করা হচ্ছে শাহীন ট্রেন থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। আবার আত্মহত্যাও করতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য শাহীনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET