, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • কুষ্টিয়ায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত




কুষ্টিয়ায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৬:৪৩ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজমাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে মান্নান খাঁ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৬ডিসেম্বর) রাতে উপজেলার চর সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মান্নান উপজেলার চর সাদীপুর গ্রামের জামাল খাঁর ছেলে।

ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে সাদীপুর গ্রামে ওয়াজমাহফিল চলার সময় মান্নান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘রাতে ওয়াজমাহফিল চলার সময় রাস্তার পাশে স্থানীয় কিছু ছেলের সঙ্গে মান্নানের বাকবিতণ্ডা হয়। এসময় তাকে ছুরিকাঘাত করা হলে সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এলাকার একটি সূত্র জানিয়েছে,  ওয়াজ মাহফিলে আসা মেয়েদের ইভটিজিং করা কে কেন্দ্র স্থানীয় কয়েকজন যুবকের সাথে মান্নানের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তাকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET