বগুড়ার ধুনটে উপজেলা পরিষদের সামনে টি সি বি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির শুরু হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলা নিবার্হি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ভ্রাম্যমান ট্রাকে টি সি বি’র পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন প্রমুখ। প্রতিদিন ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হবে আনুপাতিক হারে।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)
Please follow and like us:









