, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বরিশাল
  • আগৈলঝাড়ায় বিজয় গুপ্তের মনসা মন্দিরে রয়ানি মতবিনিময় সভা অনুষ্ঠিত




আগৈলঝাড়ায় বিজয় গুপ্তের মনসা মন্দিরে রয়ানি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০১৯, ২১:৫৫ | 1122 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্য’র রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৫ বছরের পুরোনো মনসা মন্দিরে ৩দিন ব্যাপী রয়ানি গান ও বাৎসরিক পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষে মনসা পূজা উদযাপন উপ-কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা গ্রামে কবি বিজয়
গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দির সংলগ্ন নাট মন্দিরে মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ ও মনসা পূজা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক সুশান্ত কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মনসা পূজা উদযাপন উপ-কমিটির সদস্য মহাদেব শীল, নিবারণ সরকার, সুনীল কুমার দাস, আভা মুখার্জি , বিমল মন্ডল, কাজল দাশ গুপ্ত, আশীষ তপাদার, প্রল্লাদ দাস, সুবল দাস, স্বপন দাস, সুমন্ত রায়, সুশান্ত কর্মকার, দ্বিজেন ঘটক, গৌতম সরকার, ঠাকুর চাঁদ কর্মকার, সঞ্জয় দাস, অশোক কুমার দাস, সন্তোষ কর্মকার, স্বপন কুমার দাস, প্রশান্ত দাস প্রমুখ। মতবিনিময় সভায় সভায় আগামী ১২, ১৩ ও ১৪ই আগষ্ট রয়ানি গান ও ১৮ই আগষ্ট বাৎসরিক মনসা পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন, সকলের সবান্ধপ উপস্থিতি, আগত ভক্তবৃন্দের নিরাপত্তাসহ সকলের পারস্পারিক সার্বিক সহযোগীতা কামনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET