এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে :
কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ জুলাই বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর (গফ্ফার) এর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম হোসেনের পরিচালনায় দলীয় কার্যালয়ে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন মিলন, আব্দুর রহমান মিঠু, খন্দকার মফিজুর রহমান মফিজ ও তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগনেতা আব্দুল বাসার খান, সাজ্জাত হোসেন প্রমুখ









