, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত




জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০১৯, ১৮:২৭ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ৪নং গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায়
জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোক র‍্যালী শেষে, আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। গৈলা আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ের হল রুমে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর
মোহম্মদ গাজীর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, ১৫আগস্ট বড় ভাই হারানো জেলাআওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-
সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,
মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেত্রী পবিত্র রানী বাড়ৈ, উপজেলা
ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগ সম্পাদক সৌরভ মোল্লা। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET