দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ
মো: আলী মিন্টু মিয়া, বাড়ি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর গ্রামে। মাত্র দুই মাস আগেও তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ডাক্তারের ভুল চিকিৎসায় চোখ দুটি চিরতরে হারিয়েছেন। চোখের সমস্যা দেখা দিলে সে স্থানীয় রাজাপুর বাজারে রত্না হোমিও ফার্মেসীর আবুল কালাম কে দেখালে সে ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালে ডা: খন্দকার বাহা উদ্দিন কে দেখাতে বলেন। ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে অবস্থা আরো অবণতি হয়। সে পৃথিবীর আলো থেকে বঞ্চিত। তার এক ছেলে এক মেয়ে। পিতার আয়ে চলতো তাদের সংসার। বর্তমানে ওই পরিবার মানবেতর জীবন যাপন করছে।
Please follow and like us:









