, , ,

শিরোনামঃ-




তালায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ , আহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২২ ২০১৮, ১৮:৩৪ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ-  তালায় মটরসাইকেল দূর্ঘটনায় একবৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার গংগারামপুর গ্রামের কদমতলা নামক মোড়ে (খুলনা-পাইকগাছা) সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ঘোষনগর গ্রামের মৃত্যু শশীভুষন দেবনাথের ছেলে পরিতোষ দেব নাথ(৭৫)। এঘটনায় মটরসাইকেল চালক সিদ্দিকুর রহমান আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষনগর গ্রামের গংগারামপুর কদমতলা মোড় থেকে পরিতোষ দেব নাথ বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় তালাগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET