, , ,

শিরোনামঃ-




দোহারে হেরোইনসহ যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৫ ২০১৮, ২১:৩৪ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ, স্টাফ রিপোর্টারঃ-  ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোশররফ হোসেন মোশা (২৭) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত মোশা রুইথা গ্রামের আব্দুর রহিম খাঁনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনী গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোশারফকে আটক করে। এসময় তার কাছে থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকা।

এবিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার-ইনচার্জ এমারত হোসেন বলেন, মোশা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হেরোইনের ব্যবসা করে আসছে। তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে মাদকের নিয়মিত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET